অ্যান্ড্রয়েডের পর আইওএসে মাইক্রোসফটের কোপাইলট এআই চ্যাটবট
সম্প্রতি সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এআই সহায়তায় দ্রুত অ্যাক্সেস করার জন্য অ্যান্ড্রয়েডে কোপাইলট এআই চ্যাটবট অ্যাপ উন্মোচন করে। এবার অ্যাপল অ্যাপ স্টোরেও সেটি উন্মুক্ত হলো, যার ফলে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা এখন থেকে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। খবর এনগ্যাজেট।
এ চ্যাটবটের মাধ্যমে যেকোনো ব্যবহারকারী কোড লেখা থেকে শুরু করে বাণিজ্যিক ইমেইল তৈরিসহ সব ধরনের কাজই করতে পারবেন। এতে ওপেনএআইয়ের সর্বশেষ এআই টুল জিপিটি ৪ ও ডাল-ই-৩ ব্যবহার করা হয়েছে।
বাড়তি হিসেবে আইওএসে কোপাইলটে ব্যবহারকারীর কথাকে ছবিতে রূপান্তরের সুবিধা যুক্ত হয়েছে। যা মূলত ওপেনএআই এর ডাল-ই-৩ টেক্সট টু ইমেজ এআই সিস্টেমের ফলেই সম্ভব হচ্ছে।
উল্লেখ্য, এর আগে উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ১১ এ কোপাইলট এনেছে মাইক্রোসফট। এর ফলে ডেস্কটপেও বিশ্বের বিলিয়ন ডিভাইসে এটি ব্যবহার করা যাবে।
ডিবিটেক/বিএমটি







